• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৫৬ এএম
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের পর পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চার থানার পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, মিরপুর মডেল থানার তদন্ত পরিদর্শক রাজীব হোসেনকে শাহআলী থানার ওসি করা হয়েছে। এ ছাড়া আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শনিবার জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

ঘটনার পর শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, হামলার সময় পুলিশের কোনো অবহেলা ছিল কি না, সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না. সব বিষয় তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় দারুসসালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এম

Link copied!