• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মুর্শেদ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:৩৫ পিএম
মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মুর্শেদ

ছবি: সংগৃহীত

পাসপোর্ট ও অভিবাসন (মাইগ্রেশন) খাতে নাগরিকদের হয়রানি, দালালের দৌরাত্ম্য এবং দুর্নীতি অনুসন্ধানের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি’ (এমপিআরইউ)। সংগঠনটির ২০২৭-২৮ মেয়াদের জন্য চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে শনিবার এই নতুন কমিটি গঠন ও আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর আদিল সরকার, অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং অফিস সম্পাদক পদে দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ডিবিসি নিউজের রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য করা হয়েছে দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বক্কার সিদ্দিককে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, পাসপোর্ট সেবা ও অভিবাসন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং এই খাতের অনিয়ম-দুর্নীতি তথ্য-প্রমাণসহ তুলে ধরতে তাঁরা সচেষ্ট থাকবেন। একই সঙ্গে এই বিটে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা চর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সংগঠনটি নিয়মিত কাজ করবে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ আরিফ জানান, পাসপোর্ট একজন নাগরিকের মৌলিক পরিচয়পত্র। সেবা পাওয়ার ক্ষেত্রে যেকোনো হয়রানির প্রকৃত কারণ বের করা সংবাদকর্মীদের দায়িত্ব। গত ১৭ বছরে এই খাতে জমে থাকা অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ ধারাবাহিকভাবে জনগণের সামনে এনে প্রবাসগামীদের সুশাসন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

এসএইচ 

Link copied!