• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার নাতনি


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২২, ১২:৩৯ পিএম
লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার নাতনি

ফাইল ছবি

ঢাকা: লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার নাতনি, প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, শনিবার আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

এর আগে গত রোববার (৬ ফেব্রুয়ারি) লন্ডন থেকে ঢাকা আসেন জাফিয়া রহমান।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!