ঢাকা : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার।
মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্টজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী আরও বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য দায় এড়ানো মন্তব্য।
এ সময় যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি।
এমটিআই

















-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)





















