• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতাকে শোকজ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬, ১০:২৩ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই শোকজ করা হয়।

নোটিশে বলা হয়েছে, দলীয় অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জবাব জমা দিতে বলা হয়েছে।

এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম। তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি করেন।

মামলার বিষয়টি সামনে আসার পরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশরাফুল ইসলামকে শোকজ করল বিএনপি।

এম

Wordbridge School
Link copied!