ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই থামবে না এবং এ পথে কোনো আপস করা হবে না।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান–এ বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি আরও বলেন, গণভোটের ফল কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল কোনো বিশ্রাম নেবে না। একই সঙ্গে সংসদ ও রাজপথ-দুই ক্ষেত্রেই আন্দোলন অব্যাহত থাকবে। জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
রাজনৈতিক অঙ্গনে চলমান টানাপোড়েনের মধ্যে এ সমাবেশকে ঘিরে নতুন করে আন্দোলনের বার্তা সামনে এলো। সংশ্লিষ্টরা মনে করছেন, গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী জোটের আন্দোলন আগামী দিনে আরও তীব্র হতে পারে।
এসএইচ







































