• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শামীম ওসমান চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬, ০২:৪১ পিএম
শামীম ওসমান চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত 

ফাইল ছবি

ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। গতকাল শুক্রবার রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি নিজের এ শারীরিক অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কোন সময়ের, তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটিতে শামীম ওসমান বলেন, তিনি অসুস্থ এবং তাঁর ক্যানসার হয়েছে। ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, কত দিন বাঁচবেন, তা তিনি জানেন না। তবে আল্লাহর ওপর তাঁর বিশ্বাস আছে এবং তিনি তাঁকে বাঁচিয়ে রাখবেন।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

এসএইচ 

Link copied!