• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬, ১২:১৮ পিএম
শেখ হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

ফাইল ছবি

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

এর আগে গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। যাচাই-বাছাই শেষে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা এক ব্যক্তি হওয়ায় তাঁর স্বাক্ষরও একটিই হওয়া উচিত। এ ধরনের আবেদনে এনআইডিতে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে ভিন্ন বা জাল স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা দায়িত্বে থাকাকালীন সব নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করতেন। তাঁর মতে, অপরাধীরা যেমন কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ম্যাট্রিক্স চেম্বার্সও জালিয়াতি করতে গিয়ে একই ভুল করেছে। চিঠি পাঠানোর আগে তারা অন্তত জেনে নিতে পারত যে শেখ হাসিনা বাংলায় স্বাক্ষর করেন, নাকি ইংরেজিতে।

এসএইচ 

Link copied!