• ঢাকা
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৬, ১২:১৬ পিএম
রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বিস্তারিত পরে জানাতে পারব।

পুলিশের একটি সূত্র বলছে, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।

এসআই

Link copied!