ঢাকা: এমিলিয়ানো মার্টিনেজের পর আর্জেন্টিনা দলের মূল গোলকিপার হুয়ান মুসো। ইতালিয়ান ক্লাব আটালান্তায় খেলেছেন এই গোলকিপার। আর লিওনেল মেসির দলের এমন তারকাই অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড করে বসলেন।
নিজের বাসায় ফিরে এসে দেখেন, তার বান্ধবী তাকে চমকে দেওয়ার জন্য শোবার ঘর সাজিয়েছেন লালরঙা একাধিক হিলিয়াম বেলুন আর উপহারসামগ্রী দিয়ে। সবগুলো বেলুনের গায়ে লেখা ছিল, 'আমি তোমাকে ভালোবাসি।'।
জন্মদিনে শুভেচ্ছা পাঠানোয় ধন্যবাদ জানাতে গিয়ে পুরো ঘরের ছবি তুললেন মুসো। সেটা পোস্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। কিন্তু আবেগের বসে খেয়াল করেননি, মুসোর সামনে যে একটা আয়না ছিল।
সেই আয়নার প্রতিফলনে দেখা গেছে আর্জেন্টাইন গোলকিপারের নগ্নরূপ! মুসোর প্রায় তিন লাখ ইনস্টাগ্রাম অনুসারী দেখে ফেলেছেন মুসোর এই বোকামি। পরে এ নিয়ে রীতিমতো বিদ্রুপের মুখে পড়েন এই গোলকিপার।
নিজের ভুল বুঝতে পেরে পরে ছবিটি সরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুসোর এই বোকামি নিয়ে চলছে তুমুল হাস্যরস!
যদিও নিজের ভুল বুঝতে পেরে পরে জামাকাপড় পরে আবারো ছবি তুলে ক্যাপশন দেন, 'এটা সঠিক ছবি!'
সোনালীনিউজ/এআর






































