• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের অধিনায়ক, ‘আমরা কলম্বো যাচ্ছি’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৩ পিএম
পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের অধিনায়ক, ‘আমরা কলম্বো যাচ্ছি’

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে পাকিস্তান। যদিও সালমান আলীরা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, নির্ধারিত ম্যাচের জন্য ভারতীয় দল কলম্বোতে ভ্রমণ করবে। এই তথ্য জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ভারতবিরোধী ম্যাচটি বয়কটের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার টুর্নামেন্ট পূর্ব অধিনায়কদের সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, “ওদের সিদ্ধান্তটা আসলে আমার নিয়ন্ত্রণে নেই। যদি ওদের সিদ্ধান্তটা নিতে পারতাম… কিন্তু সেটা ওদেরই। আমরা এশিয়া কাপেও তাদের বিপক্ষে খেলেছি, সেখানে তিনবার মুখোমুখি হয়েছি।”

উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ভারত। সূর্যকুমার আরও বলেন, “আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা কখনও পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে না বলিনি। ওরাই বলেছে। আইসিসি সূচি দিয়েছে। ফ্লাইট বুক করা আছে, আমরা কলম্বো যাচ্ছি।”

দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, “দলের আলোচনা অনুযায়ী আমরা ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবো, এরপর কলম্বো যাবো।”

তিনি আরও যোগ করেন, “ওদের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের জানানো হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি। সুযোগ পেলে আমরা খেলবো। পাকিস্তানি খেলোয়াড়দের জন্যও এটি কঠিন সিদ্ধান্ত।”

এসএইচ 


 

Wordbridge School
Link copied!