• ঢাকা
  • রবিবার, ২২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুস্তাফিজকে বাদ দিয়ে দিশাহারা কলকাতা


স্পোর্টস ডেস্ক মার্চ ২২, ২০২৬, ০৮:৪৪ পিএম
মুস্তাফিজকে বাদ দিয়ে দিশাহারা কলকাতা

ফাইল ছবি

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ১৯তম আসর শুরু হওয়ার আগে মাঠের বাইরের দুঃসংবাদে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশেষ করে পেস বোলিং বিভাগে একের পর এক ধাক্কায় বিপদে পড়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান ও কোচ অভিষেক নায়ার।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই কেকেআর দুঃসংবাদে দিশেহারার মধ্যে রয়েছে। 

আগামী ২৮ মার্চ থেকে আইপিএলের ২০২৬ আসরের পর্দা উঠবে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দলটি চোট ও অন্যান্য সমস্যার সম্মুখীন।

চোটের কারণে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা এখনও ফিট হতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়া এই পেসার এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না।

ভারতীয় পেসার আকাশ দীপও পিঠের ইনজুরির কারণে পুরো আসর থেকেই বাইরে থাকবেন। এছাড়া হাঁটুর অস্ত্রোপচারের কারণে হার্ষিত রানা আসরের বড় একটি অংশ মিস করবেন।

নিলামে রেকর্ড ২৫.২০ কোটি রুপিতে দলে নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পুরো ৪ ওভার বোলিং করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মুস্তাফিজের বিকল্প হিসেবে কেকেআর দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। এছাড়া স্কোয়াডে আছেন বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা। চোটে আক্রান্ত খেলোয়াড়দের শূন্যতা পূরণে নতুন কোনো পেসারের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের জন্য এই শুরু বেশ দুশ্চিন্তাপূর্ণ হলেও দলটি এখনও প্রতিযোগিতায় শক্তিশালী থাকতে চাইছে। 

এসআই

Wordbridge School
Link copied!