• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশকে বিশাল সুখবর দিল আইসিসি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬, ১১:৪৩ এএম
বাংলাদেশকে বিশাল সুখবর দিল আইসিসি

ফাইল ছবি

ঢাকা: মাত্রই শেষ হলো পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে বড় সুখবর পেল।

আইসিসি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চের র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা পাঁচে ও জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে।

অর্থাৎ, নবম স্থান ধরে রাখতে পারলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল নয়ে।

র‌্যাংকিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিন। এতে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন নয় নম্বরে। বিপরীতে র‌্যাংকিংয়ে পতন না হলেও তিন রেটিং পয়েন্ট হারিয়েছে পাকিস্তান (১০২)।

আটে থাকা ইংল্যান্ডের (৮৮) চেয়ে এখনো নয় রেটিং পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ। আপাতত র‌্যাংকিংয়ে আরও উন্নতি কঠিন হলেও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

পিএস

Wordbridge School
Link copied!