• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, ৪০ বছরের মদ্রিচসহ আরও যারা আছেন


ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৬, ০৮:২৩ এএম
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, ৪০ বছরের মদ্রিচসহ আরও যারা আছেন

পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লুকা মদ্রিচ। আসছে বিশ্বকাপের জন্য এই মিডফিল্ডারের পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও আস্থা রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। 

সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন দেশটি।

সবকিছু ঠিক থাকলে, ৪০ বছর বয়সি মদ্রিচ টানা পঞ্চম বিশ্বকাপে খেলবেন। ২০০৬ আসর দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার পথে বড় ভূমিকা রাখেন তিনি। 

গত আসরে মদ্রিচের নেতৃত্বে তৃতীয় হয় ক্রোয়েশিয়া। এবার তার সামনে আরও একবার দেশকে বিশ্বকাপে দারুণ কিছু দেওয়ার চ্যালেঞ্জ।

দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মদ্রিচ। ২০১৮ সালের ব্যালন দ’র জয়ীর সামনে সুযোগ ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা। 

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল

গোলরক্ষক: দমিনিক লিভাকোভিচ, দমিনিক কোতার্সকি, ইভর পান্দুর।

ডিফেন্ডার: ইয়োশকো ভার্দিওল, চালেতা-চার, ইয়োসিপ সুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন, মার্তিন এর্লিচ, লুকা ভুসকোভি।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তনি ফ্রুক।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

এম

Link copied!