ছবি : সংগৃহীত
ঢাকা: প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল জাপান। সেই জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে।
এই ম্যাচে একটা ইতিহাসের সাক্ষীও হবে দুই দল। এই ম্যাচ যে বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ!
আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে একটা বার্তা দিয়ে রেখেছিল জাপান। তিউনিসিয়া ম্যাচে সেই দলটা এগিয়ে যেতে সময় নিল মোটে সাড়ে তিন মিনিট।
বাম পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সের মাঝে জটলায় খুঁজে নেয় দাইচি কামাদাকে। তার পা ছুঁয়ে বলটা চলে যায় তিউনিসিয়ার জালে।
এসআই







































