ছবি : সংগৃহীত
ঢাকা: নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলা আজ গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ এই মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৯ জুন পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য থাকলেও আসামিপক্ষ নতুন আইনজীবী নিয়োগের জন্য সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আজকের দিন (২১ জুন) পুনর্নির্ধারণ করেন।
এর আগে, গত ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল ২২ এপ্রিল। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে তা প্রমাণের চেষ্টা চলছে।
এসআই







































