• ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে জয় পেলো জার্মানি 


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০২৬, ০৮:৩৫ এএম
পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে জয় পেলো জার্মানি 

ছবি : সংগৃহীত

ঢাকা: আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল জার্মানি। তবে ডেনিজ উনদাভের জোড়া গোলে জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানরা। 

ম্যাচের শুরু থেকে আইভরিকোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। বেশ কিছু আক্রমণ করে তারা। একবার বল জালেও জড়ায়। তবে ফাউলের কারণে তা বাতিল হয়ে যায়। 

এরপর ম্যাচের ৩০ মিনিটে শ্রোতের বিপরীতি গোলের দেখা পায় আইভরিকোস্ট। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে বল জালে জড়ান কেসি।  

এরপর আবারও আইভরিকোস্টের জালে বল জড়ায় জার্মানি। হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি। 

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। একের পর আক্রমণ চালায় তারা। তবে আইভরিকোস্টের ডিফেন্সে এসে খেই হারায়। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জার্মানদের সমতায় ফেরান ডেনিজ উনদাভ।

জয়ের আশায় আক্রমণের ধার বাড়াতে থাকে জার্মানি। ম্যাচের যোগ সময়ের ৪ মিনিটে আবারও জার্মানির হয়ে গোল করলেন সেই উনদাভ। শেষ পর্যন্ত তার করা জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। 

এই জয়ে নকআউট নিশ্চিত করলো জার্মানি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল ন্যাগলসম্যানের শিষ্যরা। 

এসআই

Link copied!