• ঢাকা
  • শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্তুগাল-ক্রোয়েশিয়া গোলশূন্য প্রথমার্ধ


স্পোর্টস ডেস্ক জুলাই ৩, ২০২৬, ০৬:০৬ এএম
পর্তুগাল-ক্রোয়েশিয়া গোলশূন্য প্রথমার্ধ

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে ০–০ সমতায়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। ম্যাচের চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড় থেকে তৈরি হয় বিপজ্জনক সুযোগ। সেই আক্রমণে পরপর দুটি শট নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবারই অসাধারণ সেভ করে পর্তুগালকে হতাশ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধজুড়ে ক্রোয়েশিয়ার তুলনায় বেশি দাপট দেখালেও ফিনিশিংয়ের অভাবে ভুগেছে পর্তুগাল। অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে প্রতিপক্ষকে ঠেকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।

ম্যাচে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচ এখনও পর্যন্ত নিজেদের নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।

এম

Link copied!