• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্রাজিলের জালে হালান্ডের আরেক গোল, বিদায়ের পথে নেইমাররা


স্পোর্টস ডেস্ক জুলাই ৬, ২০২৬, ০৩:৪০ এএম
ব্রাজিলের জালে হালান্ডের আরেক গোল, বিদায়ের পথে নেইমাররা

লাইভ আপডেট:

ব্রাজিলের জালে হালান্ডের আরেক গোল, বিদায়ের পথে নেইমাররা

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন আরলিং হালান্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে নরওয়ের লিড ২-০ করেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে বল পাঠান ডান পাশের নিচের কোণায়। ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার সেই শট ঠেকাতে ব্যর্থ হন।

এটি হালান্ডের ম্যাচে দ্বিতীয় গোল এবং টুর্নামেন্টে তার সপ্তম গোল। এই গোলের মাধ্যমে কার্যত ব্রাজিলকে বড় ধাক্কা দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খুব কাছে পৌঁছে গেছে নরওয়ে, যা তাদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।

.....

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এগিয়ে গেছে নরওয়ে। ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছে তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ডের দুর্দান্ত হেড।

বাম দিক থেকে সুশৃঙ্খলভাবে ক্রস বাড়ান শেল্ডারআপ। সেই ক্রসে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েসকে ছাপিয়ে দারুণ উচ্চতায় উঠে শক্তিশালী হেড নেন হলান্ড। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের কোনো সুযোগ না রেখে বল জালে পাঠান নরওয়ের এই গোলমেশিন।

এই গোলটি ছিল টুর্নামেন্টে হলান্ডের ষষ্ঠ গোল, যা তাকে আরও একবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে এগিয়ে দিল। গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠে নরওয়ে শিবির, অন্যদিকে চাপে পড়ে যায় ব্রাজিল।

...........

শেষ হয়েছে ব্রাজিল-নরওয়ে মধ্যকার প্রথমার্ধ। দুদলই একাধিকবার সুযোগ পেলেও লিড নিতে পারেনি কোনো দলই। শুরুতেই ব্রাজিলের জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয়েছে নরওয়ের গোল। অন্যদিকে পেনাল্টি মিস করেছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল-নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের শুরুতেই ব্রাজিলের মনে ভয় ধরিয়ে দিয়েছিল ইউরোপের দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বলও পাঠিয়ে দিয়েছিল নরওয়ে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফালি। তাতেই যেন প্রাণ ফিরে পায় ব্রাজিলিয়ান সমর্থকরা। আলিসনকে ফাঁকি দিয়ে অফসাইডে দেওয়া গোলটি ছিল প্যাটট্রিক বার্গের।

এদিকে ম্যাচের দশম মিনিটে লিড নিতে পারতো ব্রাজিল। ডি-বক্সের ভেতরে ম্যাথিউস কুনহাকে ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার। ভিএআরের মাধ্যমে ফাউল ঘোষণা করে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি কিক নিতে আসেন ব্রুনো গুইমারেস। তার নেওয়া শটটি বীরত্ব দেখিয়ে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

এরপর দুদলের একাধিকবার সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি কেউই। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।

এম

Link copied!