• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিততে পারল না বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
জিততে পারল না বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা: পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ।

আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানদের প্রবল প্রতিরোধে আবু ধাবি টেস্টে হার এড়াল আফগানিস্তান।

বাংলাদেশের দেওয়া ৪৭৯ রান তাড়ায় ১৪২ ওভারে তারা করল ৮ উইকেটে ৩৪৬ রান। ৮০ বলে তিন ছয় ও ছয় চারে ৪৯ রানে অপরাজিত থাকেন কায়েস আহমাদ।

বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকুল্লাহ আতাল। ৩৩২ বলে ১১১ রানের ইনিংস খেলেন এই আফগান ওপেনার। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে থামে তার দীর্ঘ লড়াই। তবে আতাল আউট হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে হাসান মাহমুদের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে কায়েস দলকে ড্র এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে.

আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৭৯, আগের দিন ১৩২/৩) ১৪২ ওভারে ৩৪৬/৮ (আতাল ১১১, শাহিদি ৩৬, ইকরাম ৩৩, ইসমাত ৪, ইয়ামিন ১৯, কাইস ৪৯*, জিয়া ০

এদিকে শেষ ইনিংসে বাংলাদেশের পক্ষে  হাসান ২৬-৫-৬৬-১, ইবাদত ২১-৭-৫০-৩, মিরাজ ৩৩-১০-৭৩-৩, তাইজুল ৪৮-১৭-১১২-১, নাঈম ১৪-৪-২৯-০)।

পিএস

Link copied!