• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:১৯ এএম
আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদিন আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের বেলায় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রাও একই ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এম

Wordbridge School
Link copied!