• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে আজ কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস


নিউজ ডেস্ক এপ্রিল ৩, ২০২৬, ১০:৫৩ এএম
রাজধানীতে আজ কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই গরমের প্রভাব ছিল। সকালেও তীব্র গরম অনভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজ শুক্রবার সারা দিন গরম আরো বাড়বে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

এম

Wordbridge School
Link copied!