• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ০৮:২৯ পিএম
প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী, বিশেষ সহকারী পদে অধিষ্ঠত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

জানা গেছে,তানভীর গনি হংকং-ভিত্তিক বহুমূল্য বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে বিকল্প সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

এসআই

Wordbridge School
Link copied!