• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২৬, ০৭:৪৪ পিএম
বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

ছবি : সংগৃহীত

ঢাকা: গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। সেই তালিকার এবার যোগ হয়েছে আরও এক নাম। এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন ইয়াসির।

বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।

এদিকে, একাধিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে ঢাকা লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের পক্ষ থেকেও চাপ বাড়ছে। সবমিলিয়ে অস্থিতিশীল অবস্থায় চলমান বোর্ড।

এ অবস্থায় আগামী ৪ এপ্রিল (শনিবার) একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে। মিরপুর শেরে-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠেয় এ সভায় সশরীরে এবং অনলাইনে অংশ নেবেন বোর্ড কর্মকর্তারা।

এসআই

Wordbridge School
Link copied!