• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকাসহ যেসব এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬, ০৯:৩৯ এএম
ঢাকাসহ যেসব এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বেশ কয়েকটি বিভাগে অস্থায়ী ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা অঞ্চলের সঙ্গে আরও কয়েকটি এলাকায় এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

এম

Wordbridge School
Link copied!