• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুপুরের মধ্যে তিন জেলায় ঝড়-বৃষ্টির আভাস


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:০৪ এএম
দুপুরের মধ্যে তিন জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বৃষ্টির ফাইল ছবি

দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৫টায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার নদীপথে চলাচলকারী নৌযান ও সাধারণ মানুষকে আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এম

Link copied!