• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে


জেলা প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৫ এএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের উঠানামা করছে তাপমাত্রার পারদ। রাতভর শিশির বিন্দুর সঙ্গে ঘন কুয়াশায় কারণে দিন দিন বাচ্চার সাথে তীব্রতা ওন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরেজমিনে দেখা যায়, প্রায় দিনই কখনও হালকা, আনার কখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। ঠান্ডা হিমেল হাওয়ার সাথে পড়ছে শিশিরবিন্দু।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ উঠানামা করছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু ও কুয়াশার দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলছে।

এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতির কারনে সকাল ও ভোরে কাজে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে চা পাথর ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগকে। তাদের দাবি শীতের তীব্রতা বাড়ার আগেই সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস।

এম

Link copied!