বাংলাদেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এসএইচ