ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট নিয়ে সুখবর দিলেন ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৮:৪৭ পিএম
ফাইল ছবি

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপের এই নির্বাচনে প্রাধান্য দেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, প্রথম ধাপের নির্বাচনে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। কোনো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না, সনাতন পদ্ধতিতেই ভোট নেওয়া হবে। তবে ইভিএম বাতিল বা সংরক্ষণের বিষয়ে ইসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ভোটার তালিকা ও তথ্যভাণ্ডার হালনাগাদসহ নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখন থেকে ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

এসএইচ