• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনগণের হক নষ্টকারীদের জবাবদিহিতায় আনা হবে: শফিকুর রহমান


নওগাঁ প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:০৭ পিএম
জনগণের হক নষ্টকারীদের জবাবদিহিতায় আনা হবে: শফিকুর রহমান

ছবি : প্রতিনিধি

নওগাঁ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমারা নির্বাচিত হলে দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন,  যদি জনগণ ভোটের মাধ্যমে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়, তবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনা হবে। 

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায় গণ-অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি আ স ম সায়েম, জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

পিএস

Wordbridge School
Link copied!