• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেনীতে মাদক কারবারীর হাতে বিএনপি নেতা লাঞ্চিত


ফেনী প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:১৬ পিএম
ফেনীতে মাদক কারবারীর হাতে বিএনপি নেতা লাঞ্চিত

ছবি: প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে মামলার সাক্ষী হওয়ায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ওয়ার্ড সভাপতি আবুল কালামকে মারধর করেছে এলাকার মাদক কারবারী সোহাগ। সোহাগ বর্তমানে মাদক ও ডিস লাইনের ব্যবসায় জড়িত।

আবুল কালাম অভিযোগ করেন, সোহাগ বিগত সময়ে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং বর্তমানে নিজেকে বিএনপি দাবি করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি বাড়ির সামনে এলোপাতাড়ি মারধরের ঘটনা জানিয়েছেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সোহাগকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশকে দায়ী করে তিনি বলেন, তদন্তের অভাবে অপরাধী এখনো পলাতক। আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, সোহাগের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!