• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারত থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। 

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্বার করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। 

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, "নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদপুর বিওপি'র একটি টহলদল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠুঠাপাড়া এলাকায় এসব অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্বার করে।"

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।  

এসবিআর

Wordbridge School
Link copied!