ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ১১-দলীয় নির্বাচনি জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে উপস্থিত হয়।
বৈঠকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বৈঠকের কারণ জানতে চাইলে মাওলানা আবদুল হালিম জানান, বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
এসএইচ







































