• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচানী ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারির মধ্যে: আসিফ নজরুল 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:১৪ পিএম
নির্বাচানী ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারির মধ্যে: আসিফ নজরুল 

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর রমজানের আগেই সম্পন্ন হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!