• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫


ফরিদপুর প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৫ পিএম
ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়‌কের খাদে প‌ড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়া‌রি) বেলা সোয়া ১১টার দিকে ফ‌রিদপুর–ব‌রিশাল মহাসড়‌কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরিদপুরগামী চাকলাদার পরিবহন নামের একটি বাস ওভারটেক করার সময় বিপরীতমু‌খী ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী একটি ইজিবাইক‌কে সাইড দি‌তে গি‌য়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ‌ফেল‌লে বাস‌টি ডান পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস এবং নগরকান্দা থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার কাজ প‌রিচালনা ক‌রে।

আহত যাত্রীদের ক‌য়েকজন‌কে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ আরও জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙা থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

পিএস

Wordbridge School
Link copied!