• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইতিহাস গড়তে যাচ্ছেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:৫৫ পিএম
ইতিহাস গড়তে যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

ঢাকা: দেশের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিলে তারেক রহমান হবেন দেশের ইতিহাসে প্রথমবার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী।

তিনি দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে এই রাজনৈতিক পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন। ৬০ বছর বয়সে ক্ষমতার শীর্ষ পদে আসার কারণে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়বেন।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৪৬ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৫২ বছর। পরবর্তীতে নব্বইয়ের দশকে সংসদীয় গণতন্ত্র ফেরার পর বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন, তখন তার বয়স ছিল ৪৬ বছর।

অন্যদিকে শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবারের মতো যখন ক্ষমতায় আসেন, তখন তার বয়স ছিল ৪৯ বছর। সে তুলনায় তারেক রহমানের ৬০ বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশ্লেষকরা দেখছেন এক ‘পরিণত রাজনৈতিক প্রজ্ঞার’ অভিষেক হিসেবে। 

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে তার পূর্বসূরিরা তুলনামূলক কম বয়সে ক্ষমতার কেন্দ্রে আসীন হয়েছিলেন, সেখানে তারেক রহমান দীর্ঘ সংগ্রাম, কারাবরণ এবং নির্বাসির জীবনের এক বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে ক্ষমতায় আসছেন। এই দীর্ঘ সময় তাকে কেবল ধৈর্যশীলই করেনি, বরং তাকে দিয়েছে গভীরতর রাজনৈতিক অন্তর্দৃষ্টি, যা তাকে দেশের বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েও তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক রেখেছে।

পিএস

Wordbridge School
Link copied!