• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খামারে আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর জামায়াত নেতার মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৪৬ পিএম
খামারে আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর জামায়াত নেতার মৃত্যু

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আব্বাস উদ্দিন নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জিতু এগ্রো মৎস্য খামারে অগ্নিকাণ্ডে তিনি গুরুতর দগ্ধ হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

নিহত আব্বাস উদ্দিন চররমনী মোহন এলাকার মৃত হোসেনের ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র সদস্য ছিলেন এবং জিতু এগ্রো মৎস্য খামারের মালিক।

পরিবারের সদস্যরা জানান, আব্বাস উদ্দিন ও তার স্ত্রী খামারেই থাকতেন। ভোটের আগে রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে খামার ঘরে আগুন ধরিয়ে দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা বের হয়ে যেতে পারলেও তিনি আটকে পড়েন। এতে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় জামায়াত নেতারা জানান, ভোটের আগে থেকেই তিনি এলাকায় দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!