• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের আগে নলছিটিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ৪, ২০২৬, ০২:৩২ পিএম
ঈদের আগে নলছিটিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনের তীব্রতায় দোকানগুলোর সব মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন মালিকেরা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁদের দাবি। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান এবং বাকিগুলো চায়ের স্টল ছিল।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বুধবার উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে রাজিব স্টোরে আগুন জ্বলতে দেখে তাঁরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, আসন্ন রমজান উপলক্ষে দোকানে বেশ পরিমাণ মালামাল মজুত ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। আগুন কীভাবে লাগল, তা তিনি জানেন না। সব পুড়ে গেছে-এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিজুর রহমান বলেন, রাত একটার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!