• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬, ০১:২৪ পিএম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

ঢাক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সরকার নতুন করে ব্যবস্থা নেবে। বুধবার (৪ মার্চ) তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়।

রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়।

পিএস

Wordbridge School
Link copied!