• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী


কুমিল্লা প্রতিনিধি মার্চ ১৮, ২০২৬, ০৪:৫৮ পিএম
দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব থাকলেও বাংলাদেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাবে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে যা আগামী জুন-জুলাই মাস পর্যন্ত অনায়াসেই চলবে।” 

কৃষি খাতের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা বোরোসহ অন্যান্য কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। 

তিনি বলেন, প্রকৃতি আমাদের সহায় রয়েছে। সময়মতো বৃষ্টিপাত কৃষকদের সেচ খরচ কমাবে এবং ফলন বাড়াতে সাহায্য করবে। সরকারের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে যাতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দেশের অভ্যন্তরীণ উৎপাদনে বাধা হতে না পারে।

পিএস

Wordbridge School
Link copied!