• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিয়ানগরে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


পিরোজপুর প্রতিনিধি মার্চ ১৮, ২০২৬, ১২:২৪ পিএম
জিয়ানগরে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জিয়ানগর উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে. এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলী আজিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা আ. হাই, সাবেক জেলা শিবিরের সভাপতি তাওহিদ আল হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মামুন হোসাইন এবং সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!