• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 


রংপুর প্রতিনিধি মার্চ ১৮, ২০২৬, ০২:৫২ পিএম
ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

ছবি : প্রতিনিধি

রংপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মকছুদার রহমান মিঠু। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি ভালোবাসার উপহার বিতরণ করেন।

বুধবার (১৮ মার্চ) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ দূর্গাপুর ইউনিয়নের হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়সহ ৩৩টি গ্রামের ১২ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়।
  
ড্রীম প্লাস ফিলিং স্টেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকছুদার রহমান মিঠু বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র ঈদুল ফিতরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করি। আজকে এই ক্ষুদ্র উপহারের যে তালিকা প্রাথমিকভাবে হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করব। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়।
 
এসময় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আজম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি সভাপতি গোলাম রব্বানী,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, মিঠাপুকুর উপজেলা বিএনপি,র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটুল, জিয়া মঞ্চ মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক রাজিয়া সুলতানা, সদস্য সচিব রাজিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!