• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন 


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৬, ০৪:২৮ পিএম
ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।
 
রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি তাছমিয়া আক্তার। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তারা প্রশিক্ষণ নিয়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কাজ করলেও বর্তমানে সেই চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং বেকারত্বের চাপে দিন কাটাচ্ছেন।

তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহাল এবং সারাদেশে বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

পাশাপাশি, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদানেরও আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

পিএস

Link copied!