• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩২ পিএম
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত 

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী মো. টমাস আলি (৩৫) নিহত হয়েছেন।

 বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌকা বিওপির অধীনস্ত চৌকার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত যুবক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো: মর্তুজা আলির ছেলে।

সরজমিনে চৌকার মাঠে কৃষক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরে চৌকার মাঠে বিকট শব্দ শুনে এলাকার মানুষ আতংকিত হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে টমাসের লাশ পড়ে থাকতে দেখে ও আশেপাশে বোমা তৈরীর সরঞ্জমাদি দেখে ঘটনাটি জানাজানি হলে তার ছোট ভাই রিদয় (২২) দুপুর আড়াইটার দিক ঘটনা স্থলে এসে লাশ সনাক্ত করে।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.মতিউর রহমান জানান, বেলা আড়াইটার দিকে আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসেছি। জানা গেছে টমাস একজন সন্ত্রাসী ছিল এবং দুপুরে চৌকার মাঠে মতিউর রহমানের ঘাসের জমিতে ৪/৫ জন বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস ঘটনাস্থলেই নিহত হয় এবং আরো ৩/৪জন আহত অবস্থায় পালিয়ে গেছে। আমরা তাদের তথ্য সংগ্রহের চেষ্টা করছি। ঘটনাস্থলে বোমা তৈরির সরঞ্জমাদি পাওয়া গেছে।

তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত ও আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। টমাস নামে এক যুবক শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। নিহত টমাস কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

পিএস

Link copied!