• ঢাকা
  • শুক্রবার, ২২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৃহ শিক্ষিকা মরিয়ম হত্যার প্রধান আসামি সুমিসহ চার জন গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মে ২১, ২০২৬, ১২:৪১ পিএম
গৃহ শিক্ষিকা মরিয়ম হত্যার প্রধান আসামি সুমিসহ চার জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নামোশংকরবাটি এলাকায় গৃহ শিক্ষিকা মারিয়ম বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে টিকটকি মারিয়ম বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোসা. সুমাইয়া আক্তার সুমি (২৮), শ্বশুর করবেল হোসেন (৩৫), ভাশুর আনোয়ার হোসেন (৫৫) ও দীপক সাহা (৩৫)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়,  মারিয়ম বেগমের সঙ্গে স্বামী সুমাইয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন চিকিৎসার কথা বলে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আসামিরা।

এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম, এক জোড়া কানের দুল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

এম

Link copied!