ছবি : সংগৃহীত
ঢাকা: ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষে গুরুত্বপূর্ণ তিন স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি।
শুক্রবার (২২ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
শরীফুল ইসলাম জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় ঈদের ৭ দিন আগে থেকে শুরু করে ঈদের তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পিএস







































