• ঢাকা
  • শুক্রবার, ২২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন


সাভার (ঢাকা) প্রতিনিধি মে ২২, ২০২৬, ০৮:০২ পিএম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

ছবি : প্রতিনিধি

সাভার: ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

শুক্রবার (২২ মে) আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে সংঘটিত এমন নৃশংস ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, নতুন সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র ধারাবাহিকভাবে নারকীয় ঘটনা ঘটাচ্ছে। তিনি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এসময় তিনি প্রয়োজনে সংবিধান পরিবর্তনের মাধ্যমে শিশু ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির থানা কমিটির সভাপতি মো. নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পিএস

Link copied!