• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজার ইস্যুর সম্পর্ক নেই: তথ্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২৬, ০৪:২০ পিএম
ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজার ইস্যুর সম্পর্ক নেই: তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে হযরত শাহজালাল (র.)-এর মাজারের কোনো ইস্যুর সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসির বদলি প্রসঙ্গে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য সামনে রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অনুমান বা ধারণার ওপর নির্ভর করা ঠিক নয়।

তিনি বলেন, সিলেটের ডিসিকে বদলি করার সঙ্গে মাজারে নেওয়া কোনো পদক্ষেপকে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু শুধু একটি ঘটনা আরেকটি ঘটনার পরে ঘটেছে বলেই এর মধ্যে সম্পর্ক খোঁজা ঠিক নয়। 

জাহেদ উর রহমান বলেন, সরকারের কাজের বিষয়ে বিভিন্ন ধরনের ধারণা বা আলোচনা হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে, সেটিই বর্তমানে গ্রহণযোগ্য।

পিএস

Link copied!