• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুরায় মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২৬, ০২:১৭ পিএম
আশুরায় মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

ঢাকা: ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
ডিএমপি প্রধান বলেন, কোনো আশঙ্কা না থাকলেও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। এছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্টান্ডবাই আছে বিশেষায়িত ইউনিট।‌

তিনি বলেন, তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হবে না। বহন করা যাবে না দাহ্য ও ধারালো বস্তু। ঢাক ঢোল, উচ্চ শব্দের কোনো যন্ত্র মিছিলে রাখা যাবে না। আতশবাজি পটকা ফোটানো থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। 

তিনি জানান, আশুরাকে নিরাপদ করতে বেরিকেড, পিকেট, লাইনাং ও ছাদ নজরদারির মাধ্যমে চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। আশুরা উপলক্ষে রাজধানীর ২৮ ইমামবাড়ায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। 

পিএস

Link copied!