ছবি: প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে সুফিয়া হানিফ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কল্যাণ্দী কিন্ডারগার্টেন অ্যান্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯টি কিন্ডারগার্টেন রয়েছে। পঞ্চম শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কল্যাণ্দী কিন্ডারগার্টেন অ্যান্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সহসভাপতি শ্যামল কর্মকার, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও হল সুপার বিশ্বজিৎ সাহা এবং সহকারী শিক্ষক ও সহকারী হল সুপার মোহাম্মদ তিতুমীর রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মানিক চন্দ্র দাস, উপপরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন ও চন্দন চক্রবর্তী, কেন্দ্র সচিব নার্গিস আক্তার, প্রচার সম্পাদক পুলক কান্ত, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম এবং শিক্ষক মোহাম্মদ নুরনবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এসএইচ







































